ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

'আলোকিত সাতপোয়া ইউনিয়ন গড়তে চাই' : মোঃ রাজু আহাম্মেদ রাজু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলায় ১ নং সাতপোয়া  ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জনাব মোঃ রাজু আহমেদ রাজু বলেন, 
আলোকিত সাতপোয়া ইউনিয়ন  গড়তে শিক্ষা ঐক্য উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সেবা সমূহকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগনের কাছে পৌছে দেওয়াই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন,অর্থ,পেশী শক্তি ও আধিপত্য দিয়ে নয়,গরীব দূঃখীর ন্যায্য অধিকার রক্ষা,প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে সাতপোয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার সুষমও উন্নয়ন,ও দরিদ্র বিমোচন করে একটি সুন্দর তথ্যপ্রযুক্তি নির্ভর আলোকিত জনপদ গড়তে ইউনিয়ন বাসী যেন তাদের আমানত ভোটাধিকার প্রয়োগ করে আমাকে একজন সেবক হিসেবে নির্বাচিত করে এটাই আমার প্রত্যাশা।"

জানা যায়,  তিনি একজন  বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, সাতপোয়া ইউনিয়ন এর সবার প্রিয় মানুষ, সকলের ভরসার জায়গা, বাংলাদেশ আওয়ামীলীগ এর পরিক্ষীত কর্মী, বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ি পৌর শাখার অর্থ বিষয়ক সম্পাদক, জনাব মোঃ রাজু আহমেদ রাজু। আসন্ন ১ নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সাতপোয়া ইউনিয়ন বাসী তাকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
ads
ads
ads

Our Facebook Page

↑